• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৮, ২০২৪, ১৭:৩৩ অপরাহ্ণ
আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

আমতলী(বরগুনা) প্রতিনিধি : আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । আমতলী উপজেলা প্রশাসন ও আমতলী মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়েজনে বেসরকারী সংগঠন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এবং আরএমএনসিএএইচ প্রকল্পের সহযোগিতায় শোভা যাত্রা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয় । আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ।

সাংবাদিক মো. রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার বেগম, বক্তব্য রখেন বীর মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানু, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার ও ফেরদৌসি রহমান প্রমুখ