স্বপন কুমার ঢালী, বেতাগী : রিকোভরি এন্ড এন্ডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট -রেইজ প্রকল্পের অবহিতকরণ বিষয় ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় আলোচনায় অংশ নেন প্রধান অতিথি প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব আনোয়ার সাদত, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার, কর্মসংস্থান ও জনশক্তি বরগুনা সহকারি পরিচালক মেহেদি হাসান, পটুয়াখালী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক আতিকুল আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি স্বপন কুমার ঢালী।
সভা সঞ্চালনা করেন ওয়েজ মার্নার্স কল্যান বোর্ডের সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তা আল আমিন।