• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলী পৌরসভা নির্বাচন মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৮:১২ অপরাহ্ণ
আমতলী পৌরসভা নির্বাচন  মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৪৬  জন প্রার্থী

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী পৌরসভার নির্বাচনে মনানয়ন পত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। কাউন্সিলর পদে মোট প্রার্থী ৪৬ জন। আমতলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন মনে পত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হল বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান, মো. জিল্লুর রহমান, মো. আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম কোখন, নুসরাত জাহান, কামাল মৃধা, আবদুল্লাহ অল মামুন, মো. ইফতেকার হাসান ও জেশিকা তারতিল যুথি। কাউন্সিলর পদে সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারন ওয়ার্ডে ৯টি ওয়ার্ডে ৪৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নির্বাচনে প্রার্থীতা বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ে বাদ পরাদের আপিল নিষ্পত্তি হবে ১৯-২০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ভোটগ্রহন করা হবে ৯ মার্চ। বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মেয়র পদে ১০ জন এবং কাউন্সিলর পদে সংরক্ষিত ৯ এবং সাধারন ওয়ার্ডে ৪৬ জন মনোনয়ন পদ্র দাখিল করেছেন।