• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪, ১৯:২১ অপরাহ্ণ
পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটায় পুকুরে ডুবে ইসরাত জাহান ফাতিমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ফাতিমা পাথরঘাটা উপজেলার মাছেরখাল এলাকার সৌদি প্রবাসী ইমরান হোসেনের মেয়ে।

জানা গেছে, সকালে মা রুমানা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ফাতিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ওই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফাতিমাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সার আগেই মৃত্যু হয়।