স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা) আসনের এমপি সুলতানা নাদিরা আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় তার নির্বাচনী এলাকা পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২ হাজার নেতাকর্মী নিয়ে ৩৫ টি বাসে রওনা দেন।
দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর সমাধি গেটে পৌছে। এসময় নেতাকর্মীদের স্লোগানে মিছিলে মিছিলে পুরো এলাকা মুখরিত হয়। বিকেল ৩ টায় সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন বরগুনা-২ আসনের সুলতানা নাদিরা এমপি। এরপর দোয়া মোনাজাত করা হয়।
এসময় বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু,
ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম নিতু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ লিটু, বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খান, সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দার,
কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমিনুল ইসলাম খান শিপন, বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুন, বেতাগী পৌর ছাত্রলীগের সভাপতি তাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।