• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কেন্দ্র ব্যবস্থাপকদের সাথে এনএসএস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪, ১৭:০০ অপরাহ্ণ
কেন্দ্র ব্যবস্থাপকদের সাথে এনএসএস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আমতলী প্রতিনিধি ॥ আমতলীতে এনএস ও ওয়ার্ল্ড ভিশন পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কেন্দ্র ব্যবস্থাপক ও গ্রাম সমন্বনয় কমিটির সাথে সমঝোতা স্মারক উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় এনএস প্রশিক্ষণ কেন্দ্র এক সভা অনুষ্ঠিত হয়।

এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সভাপত্বিতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, শিক্ষক ঝুমা রানী, আমতলী পৌরসভার প্যানেল মেয়র-২ ফরিদা বেগম, হলদিয়া ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন ও আরপাঙ্গাশিয়া ইউপি সদস্য রোজিনা বেগম প্রমুখ। সভায় ২১টি শিশু বিকাশ কেন্দ্রের ৪২ জন কেন্দ্র ব্যবস্থাপক অংশগ্রহন করেন। সভা পরিচালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল।