• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমার সনদ ভুয়া নাকি সঠিক তাতে সাংবাদিকের কি? আনসার মহিলা প্রশিক্ষিকা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯, ১৯:৩০ অপরাহ্ণ
আমার সনদ ভুয়া নাকি সঠিক তাতে সাংবাদিকের কি? আনসার মহিলা প্রশিক্ষিকা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ আনসার বাহিনিতে ভুয়া কাগজপত্র ও জাল সনদ ব্যবহার করে ৩১ বছর উপজেলা মহিলা প্রশিক্ষিকা পদে চাকরি করছেন তানজিমা বেগম। পটুয়াখালী জেলা আনসার বাহিনিতে এমন ঘটনা ঘটেছে।

তিনি বর্তমানে পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত আছেন। আনসার ভিডিপির মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে জানা গেছে চাকুরির নিয়োগপত্রের স্মারক নং- টি/১৯৭০/আনস/তাং ২৬.১১.১৯৮৮ তার নাম তাছলিমা খাতুন, জন্ম তারিখ ০১.০১.১৯৭৪ ইং গত ২২.১১.১৯৮৮ সালে মহিলা প্রশিক্ষিকা পদে যোগদান করেন। ১৯৯০ সালে এসএসসি পাশ করেন। তার শিক্ষা সনদে ১/১/১৯৭৪ সাল উল্লেখ করা হয়। চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিলো ১৪ বছর ১০ মাস। একই ব্যাক্তি বর্তমানে তাসলিমা খাতুন নাম পরিবর্তন করে তানজিমা বেগম নামে চাকরি করছেন।

জেলা আনসার কার্যালয়ে তার যোগদানের সময় নাম ছিলো তাসলিমা খাতুন। ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই নামেই বেতন ভাতা গ্রহন করেন। ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তানজিমা খাতুন নামে বেতন ভাতা গ্রহন করেন। তিনি বাউফল উপজেলায় কেশবপুর ইউনিয়নে ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়ে উক্ত পদে ১০ বছর কাজ করছেন। তার বহু ছদ্দ নাম আছে। এসব বিষয়ে সাংবাদিকরা মুঠো ফেনে কথা বললে সাংবাদিকদের বলেন , আমার সনদ জাল নাকি সঠিক তাতে সাংবাদিকের কি? এসব ব্যাপার অফিস বুঝবে, আমি অফিসের সাথে বুঝব।

এ বিষয়ে জেলা আনসার কার্যালয় কমান্ডার মোল্লা আবু সাইদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ রয়েছে এবং কেন্দিয় ভাবে তদন্ত চলছে।