• ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক জ.ই মামুনের পিতার ইন্তেকাল

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ১৬:৩৪ অপরাহ্ণ
সাংবাদিক জ.ই মামুনের পিতার ইন্তেকাল

আমতলী প্রতিনিধি॥ দেশ বরণ্যে সাংবাদিক জ.ই মামুনের পিতা গাজী মো. আবদুল লতিফ রোববার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পৌরশভার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (৮৫) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে মরহুমের লাশ আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

গাজী মো. আবদুল লতিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পাননা, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খোকন ও আমতলী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ।