স্বপন কুমার ঢালী, বেতাগী : ধপধপে সাদা রং তুলির আচঁড় ও টাইলস বিছানো শহীদ মিনারের পাদদেশ। আজ মঙ্গলবার সকালে রং তুলির কাজ সমাপ্ত হইলো। সেই সাথে নতুন শহীদ মিনারে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন গাজী ও প্রধান শিক্ষক বজলুর রহমান ঘুরে ঘুরে কাজ তদারকি করছেন। আজ সকাল দশটায় এমন চিত্র দেখা মিলে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন নির্মিত শহীদ মিনারে। জানা গেছে, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৯ সালে। কিন্তু প্রতিষ্ঠার ৬৫ বছরেও বিদ্যালয়টিতে স্থায়ীভাবে ভালো কোন শহীদ মিনার নির্মিত হয়নি। দ্বায়সারাভাবে নির্মিত শহীদ মিনারে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করতো। গত বছরের ২৮ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষার্থীরা শহীদ মিনার নির্মানের দাবি জোড়ালো দাবি জানান।
এরই পরিপ্রেক্ষিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার উপহার দেওয়ার উদ্যোগ নেন তিনি এবং দুই লাখ টাকা অনুদান দেন। গত দুই মাস ধরে নির্মান কাজ চললেও আজ সকালে সর্বশেষ টাইলস ও রং তুলির কাজের সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের শিক্ষার্থী নীলা, আরিফা, বর্ন্বি, সুমি, রায়হান, সালমান, লামিয়া, তৃপ্তি চন্দনা, জানান, নতুন নির্মিত শহীদ মিনারে ইতোমধ্যে রং তুলির কাজ সমাপ্ত হয়েছে। রঙিন কাগজে ক্যাম্পাস জুড়ে সাজানো উদ্যোগ নিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘ বিভাগী কমিশনার মহোদয়ের প্রাপ্ত অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার যথাযথ তত্ত্বাবধানে শহীদ মিনারটি সঠিক সময় নির্মান করতে পারছি।’ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন গাজী বলেন,’ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। বিদ্যালয়টি যুগের পর যুগ ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ন স্থানে দায়িত্বে নিয়োজিত থেকে আলোকিত করেছে। এবছর নতুন নির্মিত শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক কর্মচারি এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবে।’