• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের কন্ট্রোলরুম

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ১৭:৩০ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের কন্ট্রোলরুম

বিডি ক্রাইম ডেস্ক,বরিশালঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে কন্ট্রোলরুম স্থাপন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।

এ লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর +৮৮০২৪৭৮৮৬৩৬২১।