• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অসহায়-দুঃস্থদের মাঝে চেক বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ২৩:৫১ অপরাহ্ণ
রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অসহায়-দুঃস্থদের মাঝে চেক বিতরণ

রাজাপুর প্রতিনিধি ॥

ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অসহায়-দুঃস্থদের মাঝে চিকিৎসার জন্য সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদ এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড. এএইচ এম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মনিরুজ্জামান মনির। উপজেলা আ.লীগ এর সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, প্রবীন সাংবাদিক আব্দুল বারেক ফরাজী, তালুকদার নজরুল ইসলাম স্বপন, সফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, নাসির উদ্দিন মৃধা ও মোঃ জাকির হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন অসহায়-দুঃস্থ ব্যক্তির মাঝে ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।