• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র গবেষণা সংস্থার এ্যাওয়াড পেলেন বেতাগীর আব্দুল আউয়াল

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪, ২৩:১৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র গবেষণা সংস্থার এ্যাওয়াড পেলেন বেতাগীর আব্দুল আউয়াল

স্বপন কুমার ঢালী, বেতাগী: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ক্লাইমেট চেঞ্জ রিসার্চ নেটওয়ার্ক সম্প্রতি বরগুনা জেলার বেতাগী নিবাসী ডঃ আব্দুল আউয়াল খান বাবুকে এমার্জিং স্কলার এওয়ার্ড প্রদান করে এবং ফ্রান্সের ESC Pau বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানে আমন্ত্রন জানান।

তিনি উক্ত সন্মেলনে যোগদানের জন্য ফ্রান্সের উদ্দেশে ২৪ এপ্রিল যাত্রা করেন। তিনি ক্লাইমেট জাস্টিস বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন। তিনি বর্তমানে ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিট বাংলাদেশ এর আইন বিভাগের প্রফেসর হিসাবে কর্মরত আছেন। আব্দুল আউয়াল খান বাবু সামাজিক সংগঠন বন্ধন-৯৭ এর একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।