• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেয়েদের ফুটবল প্রতিযোগিতা-২০২৪

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১৮:২১ অপরাহ্ণ
মেয়েদের ফুটবল প্রতিযোগিতা-২০২৪

আমতলী প্রতিনিধি: গত রবিবার বেলা ১১:০০ টায় চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ে, বাল্যবিবাহ ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের আত্মবিশ^াস ও ক্ষমতায়নে- ”মেয়েদের ফুটবল প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিম মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব), আমতলী, বরগুনা, চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয় ও লোচা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকের হাতে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি ও অন্যান্য উপহার তুলে দেন।

চিলা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস এর সহযোগিতায় ও চিলা মাধ্যমিক বিদ্যালয়, লোচা মাধ্যমিক বিদ্যালয় ও মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা আমতলী এরিয়া প্রোগ্রাম-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন, জনাব মো: মোয়াজেম হোসেন, প্রধান শিক্ষক, চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়, মৃদুল সরকার প্রোগ্রাম ম্যানেজার, এনএসএস প্রমূখ। জাকির হোসেন, আমতলী, ০১৭১৬৩৩৬৬৯৮