• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৩:১০ অপরাহ্ণ
মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥

বরিশালের মুলাদী উপজেলায় পানিতে ডুবে ওমর আলী নামে ২ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ওমর আলী বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গিরনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ সুমনের ছেলে। কয়েকদিন আগে ওমর আলী মায়ের সাথে মুলাদীর পশ্চিম চরলক্ষিপুরে নানা বাড়িতে বেড়াতে আসেন। শনিবার (১৩ জুলাই) সকালে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায় সে। অনেক খোজাখুজির পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।