• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুক্তিযোদ্ধা এমএ মান্নান মৃধার মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৬, ২০২৪, ২০:৪২ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা এমএ মান্নান মৃধার মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া

স্বপন কুমার ঢালী, বেতাগীঃ বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এমএ মান্নান মৃধা’র ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ বুধবার আসরবাদ চির শয্যায় শায়িত মরহুম এমএ মান্নান মৃধার কবরে উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার উদ্যোগে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির হিরু, মরহুমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভা সকল কাউন্সিলরসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য মরহুম এমএ মান্নান মৃধা সদালাপী, মিষ্টভাষী , নির্মোহ, সৎ ও নিরাহংকার, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।