• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বেলাল মেকারকে আটক করে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ।

পরে রোববার দুটুর ১ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মোস্তফা ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বেলাল মেকার।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।