• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়ায় পেশাজীবী পরিষদের নবগঠিত কমিটিকে সংবর্ধণা

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯, ২১:৩৯ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় পেশাজীবী পরিষদের নবগঠিত কমিটিকে সংবর্ধণা

মোঃ বেলায়েত মুন্সী : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নবগঠিত ভান্ডারিয়া উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ভান্ডারিয়া কলেজ শাখা ছাত্রলীগকে সংবর্ধনা দিয়েছে “ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম।

রবিবার সন্ধ্যায় ‘ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম’-এর প্রতিষ্ঠাতা আহবায়ক সৈয়দ মাইনুল ইসলাম মইন ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধণা জানান। এ সময় উপজেলার নবগঠিত সকল নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট উপহার দেয় অরাজনৈতিক সংগঠন ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। মো. মুদিরুল ইসলাম পিয়াসের সঞ্চালনায় সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন,

উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, যুবলীগের মো. ইসমাইল হোসেন, যুগলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসমা সুলতানা যুথি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান, ছাত্রলীগের আহবায়ক রেজওয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার,

পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম প্রমুখ। সংবর্ধণা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্ঠি বিতরন করা হয়।