• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২২, ২০১৯, ১৮:০৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলা বোরহানউদ্দিনে ডোবা থেকে ওসমান গনি (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় স্থানীয় ফায়ার সার্ভিস সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় স্থানীয়রা ডোবায় পড়ে থাকতে দেখলে ফায়ার সার্ভিস এর কর্মীদের কে খবর দিলে তারা ওসমান গনি কে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। নিহত যুবকের গ্রামের বাড়ী দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের চালতা তলি বাজার এলাকার মজিবল হক সর্দারের ছেলে। নিহতের ভগ্নিপতি আ: মালেক জানান, ওসমান গনি একজন ভারসাম্যহীন রোগী। অদ্য সকালে তার বাড়ী থেকে বের হয়ে আসে। এদিকে এ ভারসাম্যহীন যুবক কিভাবে মারা গেলে এর প্রকৃত কারন জানা যায় নি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তে তার প্রকৃত কারন বের হয়ে আসবে বলে ধারনা করছেন সচেতন মহল।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, ডোবা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। নিহতের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনের চেষ্টা চলছে।