স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় গ্রামীন ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের ২০২৪ সালের ১২ সদস্যবিশিষ্ট প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের ২০২৪ সালের ১২ সদস্যের কার্যনির্বাহী’র কমিটিতে ‘ কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়।
১২ সদস্যবিশিষ্ট ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আলহাজ্ব কামাল হোসেন খান।