• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীর প্রিয় বাবুল স্যার আর নেই !

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৯, ২০২৪, ২০:৪৪ অপরাহ্ণ
বেতাগীর প্রিয় বাবুল স্যার আর নেই !

বেতাগী প্রতিনিধি ॥ বরগুনার বেতাগী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ দে আর নেই ।

তিনি আজ বুধবার (২৯ মে) দুপুর দুইটায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও সুনাম রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার গভীর রাতে তার অন্তোষ্ট্রিক্রিয়া বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে সম্পন্ন করা হবে।

সকলের প্রিয় বাবুল স্যার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর পর্যন্ত সহকারি শিক্ষক পদে চাকুরি করছেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

প্রিয় শিক্ষকের একাধিক ছাত্রছাত্রী দেশের গুরুত্বপূর্ন পদে চাকুরি করছেন। এই শিক্ষকের মৃত্যুতে অগণিত শিক্ষার্থীরা বিন¤্র শ্রদ্ধা নিবেদন করছেন।