• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে সৌদি প্রবাসীর দু:স্থ ও অসহায় ১৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ১৯:৫০ অপরাহ্ণ
বেতাগীতে সৌদি প্রবাসীর দু:স্থ ও অসহায় ১৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ শাখার সাধারণ সম্পাদক বেতাগীর বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের আরিফুর রহমান কুদ্দুছের সৌজন্যে সাধারণ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ শনিবার দুপুরে বিবিচিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৫০ অসহায় পরিবারের মধ্য শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। কনকনে শীতে অসহায় পরিবারগুলো কম্বল পেয়ে ঈদের খুশি হয়েছেন।

জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের বাসিন্দা, সৌদি প্রবাসী, আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ শাখার সাধারণ সম্পাদক ও প্রতিদিনের স্বদেশ পত্রিকার উপদেষ্টা আরিফুর রহমান কুদ্দুছ বিবিচিনি ইউনিয়নের ১৫০ গরিব দু:স্থ ও অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র করেন।

বিবিচিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়নের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, বিবিচিনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান ছগির, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন স্বাধীন, সাবেক ইউপি সদস্য মো. আশ্রাব আলী হাওলাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্ত মো. খলিলুর রহমান, মো. বাবু আকন, আকাশ হাওলাদার, মো. শাওন হাওলাদার। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত কয়েকদিনের কনেকনে শীতে কম্বল পেয়ে ঈদের খুশি অসহায় পরিবারগুলো। গড়িয়াবুনিয়া গ্রামের ষাটোর্ধ আম্বিয়া বলেন, এই শীতে মোগো কেউ কিছু দেয় নাই। কুদ্দুছ বাবা মোগো কম্বল দেছে, এই বাবারে আল্লাহ বেশিদিন বাঁচিয়ে রাখুক।