• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে শুভসংঘের ইফতার পেল শ্রমজীবীরা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ২০:০৩ অপরাহ্ণ
বেতাগীতে শুভসংঘের ইফতার পেল শ্রমজীবীরা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার আয়োজনে রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ দিন বাসস্ট্যান্ড এলাকায় সারা দিন কাজ করার পর ক্লান্ত শরীরে ইফতার পেয়ে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

ইফতারসামগ্রী বিতরণ শেষে নুরজাহান বেগম ও শাহাজাহান মিয়া জানান, বসুন্ধরা শুভসংঘের কারণে আজ তাঁরা ভালো খাবার দিয়ে ইফতার করতে পারবেন।

ইফতার পেয়ে খুশি হয়ে নাসির উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের ভাইরা যে কাজগুলো করছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।

এ দিন ২০ জন রিকশাচালক ও শ্রমজীবী মানুষকে ইফতারসামগ্রী দিয়েছে শুভসংঘ বেতাগী উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা এবং কালের কণ্ঠর উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন খান ও সদস্য মো. নূরুজ্জামান।