• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে রাধাগোবিন্দ মন্দিরের কৃষ্ণনাম কির্ত্তন সম্পন্ন

বিডিক্রাইম
প্রকাশিত মে ৩১, ২০২৪, ২০:৪৮ অপরাহ্ণ
বেতাগীতে রাধাগোবিন্দ মন্দিরের কৃষ্ণনাম কির্ত্তন সম্পন্ন

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের তিনদিনব্যাপি নাম কির্ত্তন অনুষ্ঠান গত মঙ্গলবার ব্রহ্মমুর্হুত থেকে শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে সমাপ্ত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে খ্যাতিসম্পন্ন ছয়টি কির্ত্তনীয় দল নাম কির্ত্তন পরিবেশনে অংশগ্রহন করে।

এগুলো হলো খুলনা থেকে কৃষ্ণভক্ত সম্প্রদায়, খুলনা থেকে গৌরাঙ্গ সম্প্রদায়,খুলনা থেকে অদৈত সম্প্রদায়, মানিকগঞ্জ থেকে শান্তি নিকেতন সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে গোকুল কৃষ্ণ সম্প্রদায় ও কুষ্টিয়া থেকে শচীনন্দন সম্প্রদায়। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। প্রতিদিন উপস্থিত ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

আজ শুক্রবার দুপুরে মহোৎসবের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। বিশ্বের সকল জীবের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করেন বলে অনুষ্ঠানেরর আয়োজক কমিটি জানিয়েছেন।