• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১৬:২৯ অপরাহ্ণ
বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

লিপিকা মন্ডল অর্পিতা, বেতাগী : বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বসুন্ধরা শুভসংঘের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখা। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। সাংস্কৃতিক অন্ধুসঢ়;ষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শুভসংঘের স্কুল শাখার উপদেষ্টা  মো. বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন গাজী, বিশেষ অতিথি বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খান, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও কালের কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, জ্যেষ্ঠ সহকারি শিক্ষক পরিমল ঘরামী, শুভসংঘের উপদেষ্টা সহকারি শিক্ষক মো. ওমর ফারুক, উপদেষ্টা সহকারি শিক্ষক ফাইজুর রহমান, বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছত্তার মল্লিক, বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়েজিদ সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ফোরকান মল্লিক। এছাড়া এসময় বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার উপদেষ্টা সহকারি শিক্ষক মো. আল মামুন, সহকারি শিক্ষক আল আমিন, সহকারি শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারি শিক্ষক আয়শা সিদ্দিকা, সহকারি শিক্ষক বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারি আব্দুর রহমান, বসুন্ধরা শুভসংঘের স্কুল শাখার সভাপতি মো. আবু নোমান খান, সহ-সভাপতি তানজিলা আক্তার, সাধারণ সম্পাদক তৃপ্তি চন্দনা, সংস্কৃতি সম্পাদক লামিয়া আক্তার, সদস্য নীলা আক্তার, তাসফিয়া ইসলাম,  ঝুমা রানী , সাথী আক্তার,  বর্না হালদার উপস্থিত ছিলেন।