স্বপন ক্রমার ঢালী, বেতাগী ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই বরগুনার বেতাগীতে প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া। সংসদ নির্বাচনের পর পৌরসভাসহ উপজেলার সর্বত্র চায়ের দোকানগুলোতে বইছে উপজেলা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছে এ নিয়ে আলাপ আলোচনা।
দেশের সর্ব দক্ষিনের, বিষখালী নদীর পাস ঘিরে গড়ে ওঠা বেতাগী উপজেলা ৭ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নিয়ে গঠিত।এ উপজেলায় ৩৯ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ১০ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৯৯৭ জন এবং মহিলা ভোটার ৫৫ হাজার ৫৩৩ জন।
উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ, জাকের পার্টি,জাতীয় পার্টিসহ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সম্ভাব্য প্রায় এক ডজন প্রার্থী ইতিমধ্যে ভোটার সাথে কুশল বিনিময় করছেন এবং শুভেচ্ছা জানিয়ে জনবহুল স্থানগুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন।
তবে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সহ সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ উপজেলায় বিএনপি, জাতীয় পার্টি থেকে অন্য কোনো দলের প্রার্থী এখনো সক্রিয় না থাকায় আওয়ামী লীগ ও জাকের পার্টি প্রতিদ্বন্দ্বী থাকছে।

এবারের বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক মাঠে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল তারা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী নফিছুর রহমান চুন্নু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ডিলার, বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. নাহিদ মাহমুদ হোসেন লিটু, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মো. আমিনুল ইসলাম খান শিপন, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল। নতুন মৃুখ হিসেবে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট বেতাগী উপজেলার সাবেক সভাপতি, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বরগুনা জেলার সাবেক সভাপতি ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন স্বাধীন তার দল থেকে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসিন, সাবেক ভাইস চেয়ারম্যান মো.আব্দুস সোবহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বি এম আদনান খালিদ মিথুন বিশ্বাস ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো. মিজানুর রহমান মন্টু।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদ খানম,জেলা পরিষদের সাবেক সদস্য মিসেস পারুল আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা আমিনা বেগম।
সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে ভোটার সাথে কুশল বিনিময় করছেন। দোয়া চেয়ে শুভেচ্ছা ব্যানার ও পোস্টার সাঁটাচ্ছেন। মসজিদ, মন্দিরগুলো নগদ অর্থ দান করছেন। এসব সম্ভাব্য প্রার্থীদের ভোটারদের মাঝে জল্পনা-কল্পনা চলছে।