• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত – ২

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৮:৫৫ অপরাহ্ণ
বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত – ২

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

রাজধানী ঢাকার ন্যায় বরগুনার বেতাগীতেও ডেঙ্গু ছড়িয়ে পরছে । এ উপজেলায় ডেঙ্গু জ্বরে ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলার গেরামর্দ্দন গ্রামের রাসেল গাজী (২৩) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়, স্বাস্থ্য সহকারি সাজেদুল হাসানকে সন্দেহবসত ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাকিল তানভীর জানান, ‘আক্রান্তদের উপসর্গ অনুযায়ী ব্যবস্থাপত্র দিয়ে নিয়মিত ঔষধ সেবন এবং বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।