• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিষখালীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে অর্ধলাখ জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪, ১৫:৩৮ অপরাহ্ণ
বিষখালীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে অর্ধলাখ জরিমানা

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের সময় আবুল কালাম নামে এক ব্যক্তিকে অর্ধলাখ (৫০ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ৯টায় এ অর্থদণ্ড প্রদান করেন বেতাগী উপজেলা কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।

অভিযুক্ত মো. আবুল কালাম (২৫) বেতাগী পৌরসভার বাসিন্দা আব্দুস সুবাহানের ছেলে। বেতাগী পৌর শহরের সর্বজনীন কালী মন্দির সংলগ্ন বিষখালী নদীর মধ্যে জেগে ওঠা চড়ে বালু উত্তোলনকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় একাধিক বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়েছে। তাও থামছেনা অবৈধ মহলের বালু উত্তোলন। ফলে হুমকিতে বিষখালী নদী পাড়ের স্থাপনা সহ শহর রক্ষা বাঁধ। গত ছয় যাবৎ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বেতাগী উপজেলা প্রশাসন।

বেতাগী উপজেলা কর্মকর্তা নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ বলেন, বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করাকালীন সময়ে আবুল কালামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু উত্তোলন কারীদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।