বেতাগী প্রতিনিধি॥ গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। সংবাদকর্মীদের যে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করুক এটা কাম্য নয়। সাংবাদিকরা হলো এলাকার উন্নয়নের দর্পন।
একথাগুলো বলেন আমেরিকা প্রবাসী, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটি এর জেনারেল সেক্রেটারি, বঙ্গবন্ধু সোসাইটি অব ইউএসএ’র প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদস্য, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটি’র জেনারেল সেক্রেটারি এবং আটলান্টিক সংবাদ এর সম্পাদক মোহাম্মদ শাহিন আজ শুক্রবার সন্ধ্যার পরে বেতাগী প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। তিনি আরো বলেন, বেতাগী প্রেসক্লাবে সকল সামাজিক কাজে সম্পৃক্ত থাকার অভিব্যক্তি প্রকাশ করেন।
বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তিতা করেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মোস্তফা জামাল শামীম, প্রেসক্লাবের সহসভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি আলহাজ্ব মো. কামাল হোসেন খান, সদস্য ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান। এছাড়া এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন আলী সিপাহী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সজল মাহমুদ, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।