• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশাল কাউনিয়া বিনাপানি স্কুল থেকে শিশু অপহরণ করতে গিয়ে যুবক আটক

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ০২:১৭ পূর্বাহ্ণ
বরিশাল কাউনিয়া বিনাপানি স্কুল থেকে শিশু অপহরণ করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরজুড়ে অভিভাবকদের মধ্যে ভর করেছে শিশু অপহরণ (ছেলে ধরা) আতঙ্গ। স্কুল এবং রাস্তা থেকে শিশুদের ধরে নেয়া হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্ত। বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা ১২টার দিকে এমনই একটি ঘটনার প্রমান মিলেছে কাউনিয়া বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

চাচাতো ভাই পরিচয় দেয়া এক যুবক ওই স্কুল থেকে প্রথম শ্রেণিতে পড়া এক ছাত্রকে অপহরণের চেষ্টা করে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সাবধানতার কারনে রক্ষা পায় সাড়ে চার বছর বয়সি সামিউল ইসলাম শিফাত নামের শিশুটি। ফলে ঘটনাটি নিয়ে অভিভাবকদের মধ্যে আরো বেশি আতঙ্কিত ভর করেছে।

এদিকে অপহরণকারী সন্দেহে হৃদয় নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সে কাউনিয়া পাসপোর্ট গলির মনু মিয়ার ছেলে বলে পরিচয় দিয়েছে। তাছাড়া এই ঘটনায় শিশুর বাবা কাউনিয়া রোকেয়া আজিম সড়কের বাসিন্দা অটো টেম্পু চালক আবুল বাশার খলিফা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

শিশু’র মা শিলা আক্তার জানান, তার দুই ছেলে বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বেলা ১২টায় স্কুল ছুটির মুহুর্তে হৃদয় নামের যুবক স্কুল কর্তৃপক্ষের নিকট নিজেকে চাচাত ভাই পরিচয় দিয়ে শিফাতকে সাথে নিয়ে যেতে চায়। কিন্তু তার আচার ভঙ্গি শিক্ষকদের সন্দেহ হলে তারা শিফাতের মা ও বাবাকে ফোন করে।

এর মধ্যেই শিশুর নানী মোসাম্মৎ বেগম নাতী সামিউল ইসলাম শিফাতকে আনতে স্কুলে গেলে হৃদয় নামের যুবকের প্রতারনা ধরা পড়ে যায়। পরে স্কুল কর্তৃপক্ষ ও অন্যান্য অবিভাবকরা তাকে ধরে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বরিশাল জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাফসানের মা উম্মে হাবিবা বলেন, কিছুদিন ধরে শিশু অপরহণকারী ছড়িয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে। তাই ভয়ও বেড়ে গেছে। এখন শিশু সন্তানকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। এমনকি স্কুলে নিয়ে আসার পরে ছুটির পূর্বে পর্যন্ত দাড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে চোখ-কান খোলা রাখার অনুরোধ জানান এই অভিভাবক।

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন হৃদয় নামের যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে তাকে অপহরণকারী সন্দেহে আটক করা হয়েছে। তাকে আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন ওসি।