• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ১ কোটি খেজুর গাছের বীজ রোপনের উদ্ধোধন

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৩:২৪ অপরাহ্ণ
বরিশালে ১ কোটি খেজুর গাছের বীজ রোপনের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার ॥

পরিবেশের ভারসাম্য রক্ষার বরিশাল জেলা জুড়ে প্রায় ১ কোটি খেজুর গাছের বীজ রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

আজ বেলা ১০ টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তিনমাস ব্যাপী কার্যক্রমের উদ্ধোধন করেন,বরিশালের জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

এ সময় বাবুগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি,পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।