• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে হাইজিন সামগ্রী বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৫:১২ অপরাহ্ণ
বরিশালে হাইজিন সামগ্রী বিতরণ

শামীম আহমেদ ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী পরিবারদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা জাগোনারী, আভাস,

 

ইউকেএইড ও স্টার্ট ফান্ডের যৌথ আয়োজনে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের একশ’ পরিবারের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহমেদ হীরা,

 

স্বেচ্ছাসেবী সংস্থা এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, আভাসের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস ও প্রজেক্ট অফিসার আলী আহসান।