• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে সেরনিয়াবাত ভবন গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ণ
বরিশালে সেরনিয়াবাত ভবন গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

রুপন কর অজিত:  সৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সারাদেশের মতো বরিশালেও বিক্ষোভ ও আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ঘোষিত লাইভ ভাষণের প্রতিবাদে বরিশালে বিক্ষুব্ধ ছাত্র জনতা কঠোর প্রতিক্রিয়া দেখাদেয়।

বুধবার রাত ৯টায় শেখ হাসিনার ভাষণ ঘোষণার পরপরই বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সেরনিয়াবাত ভবনের সামনে বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়েও সেরনিয়াবাত ভবনের একাংশ গুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং নগরীর নিরাপত্তা জোরদার করা হয়।

শহরের সদর রোড, কালীবাড়ি, হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নগরীর প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

অন্যদিকে, রাত প্রায় পৌনে ১টার দিকে বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল রোড এলাকায় মিছিল ও শোডাউন করতে দেখা যায়।

সংবাদ লেখে পর্যন্ত নগরীতে উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।