• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে সার্জেন্ট কিবরিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশালে সার্জেন্ট কিবরিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় মর্মান্তিক ভাবে নিহত বিএমপির ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার স্মরনে বরিশালে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই কর্মসূচীর আয়োজন করে ‘বরিশাল স্ট্রিট বাইকারজ’ নামে একটি সংগঠন।

তারা শহীদ সার্জেন্ট গোলাম কিবরিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ঘাতকের দৃস্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা।