রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠি গ্রামের হান্নান বেপারী রোববার সকালে প্রাইভেট পড়তে ও স্কুলে না যাওয়ায় ছেলে রবিউলকে বকাঝকা করেন। এতে রবিউল অভিমান করে সকাল সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে বোনের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া তার লাশ দাফন করা হয়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। ওই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।