• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে প্রতীকি যুব সংসদ অধিবেশন ২০১৯ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ২১:১৭ অপরাহ্ণ
বরিশালে প্রতীকি যুব সংসদ অধিবেশন ২০১৯ অনুষ্ঠিত

স্টাফ রিপের্টার ॥
চাই নারীর ও শিশুর নিরাপত্তা, নিশ্চিত হোক জলবায়ু সুরক্ষা এই স্লোগান নিয়ে আজ ২৪ জুলাই বুধবার বিকাল ৪ টায়।

বিএসডিপি ও বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট এর আয়োজনে, বরিশাল অশ্বিনী কুমার হলে।

প্রতীকি যুব সংসদ অধিবেশন ২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন আইসিডিএর প্রধান উপদেষ্টা, আনোয়ার জাহিদ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয়, বাহা উদ্দিন গোলাপ, সিজিএম বিসিক বরিশাল, মোঃ জালিস মাহমুদ, এ্যাসসিয়েট প্রোগ্রাম অফিসার একশনএইড, এ.জেড.এম মৌসুম ইসলাম, ব্যবসায়ী, আক্তার হোসেনসহ আলোকিত যুব সমাজের সদস্য বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদের আদলে ছায়া সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।