• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে ত্রান বিরতন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৮:০৯ অপরাহ্ণ
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে ত্রান বিরতন

বিডি ক্রাইম ডেস্ক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লাজারুস কানু গোমেজের কাছে দুইশ পরিবারের খাদ্য সামগ্রী হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

 

সোমবার (২০ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে খাদ্য সামগ্রী পৌ‌ছে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ সহ নেতাকর্মীবৃন্দ।