স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল কতৃক আয়োজিত আলোচনা সভা, মিলাদ-কিয়াম ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদ সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, বঙ্গবন্ধু না থাকলে আজ আমরা স্বাধীন দেশে বাস করতে পারতাম না।
এসময় তিনি সকলকে গুজবে কান দিতে এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।