• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে আরো দুই ডেঙ্গু রোগী সনাক্ত

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৬:৩৮ অপরাহ্ণ
বরিশালে আরো দুই ডেঙ্গু রোগী সনাক্ত

এবার জেলার আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে দুই ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকরা। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, ঢাকা থেকে জ¦র নিয়ে গৈলা ইউনিয়নের হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের পুত্র অজয় হালদার (১৮) ও বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর পুত্র মামুন বেপারী (২৫) বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের দুইজনের শরীরেই ডেঙ্গু রোগ ধরা পরে।

পরবর্তীতে তাদের দুইজনেরই শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।