• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ত্রান বিতরণ অব্যহত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ১৯:০৯ অপরাহ্ণ
পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ত্রান বিতরণ অব্যহত

বিডি ক্রাইম ডেস্ক॥

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল নগরীর ২৮নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে কর্মহিন ৩৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

 

শুক্রবার (১৭ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন। এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল

 

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা রাজু, ইমরান সহ নেতাকর্মীবৃন্দ।