বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৩২০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬নং ওয়ার্ডের নতুন বাজারে অভিযান চালানো হয়। আবদুল্লাহ গাজীর মালিকানাধীন মেসার্স গাজী সেষ্টারের গোডাউনে ১৯০ ব্যারেলে মজুত করা ডিজেল জব্দ করা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুতের জন্য ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
পরে, সাগরমুখি মাছ ধরার ট্রলারের তেলের প্রয়োজনীয়তা বিবেচনা করে মজুত করা তেল বাজারমূল্যে বিক্রির অনুমতি দেওয়া হয়।