• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিখোঁজের ৯ঘন্টা পর খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ১৬:১৬ অপরাহ্ণ
নিখোঁজের ৯ঘন্টা পর খাল থেকে  গৃহবধূর লাশ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে নিখোঁজের ৯ঘন্টা পর বুধবার সকালে খাল থেকে হোসনেয়ারা (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হোসেনেয়ারা ওই গ্রামের হারুন গাজীর স্ত্রী। তার এক ছেলে রয়েছে। বিয়ের পর সে বাবার বারীতে থাকত। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হোসনেয়ারা বেগম মঙ্গলবার সকাল ১০টায় বারি থেকে বের হয়। এর পর তার আর কোন খোজ পাওয়া জায়নি। বুধবার সকালে স্থানীয়রা টিয়াখালী গ্রামের কাটাখালী ভাড়ানীর খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ওই খালের ছোবহান গাজীর বাড়ির সানে থেকে সকাল ৮টার সময় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারকারী আমতলী থানার এসআই মো. আশ্রাফ আলী জানান, নিহত হোসনেয়ারার শরীরে এবং গলার নীচে আঘাতের চিহ্ন রয়েছে। হোসনেয়ার মা জাম্বিলা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শক্রুতা করে কেউ হত্যা করে লাশ খালে ফেলে রেখেছে। আমি এঘটনার বিচার চাই। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত চলছে।