• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নলছিটিতে থানায় অভিযোগ করায় ধর্ষিতার পরিবারের উপর হামলা

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ১৩:৫৮ অপরাহ্ণ
নলছিটিতে থানায় অভিযোগ করায় ধর্ষিতার পরিবারের উপর হামলা

এক প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে নলছিটি থানায় ধর্ষিতার নানি বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওইদিন বিকেলে পুলিশ সরেজমিন তদন্ত গিয়ে ধর্ষিতার পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করে।

এ ঘটনার জের ধরে রোববার সকাল ৯টার দিকে আসামি পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ধর্ষিতার পরিবার ও সাক্ষীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

আহতদের মধ্যে রেহেনা বেগম (৪৫) ও শাহানাজ পারভীনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের একদিন পরেও ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। পাশাপাশি অভিযোগ দায়েরের পর ধর্ষিতার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।