আমতলী (বরগুনা) প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে আবুবক্কর সিদ্দিক (৩০) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার চাউলাপাড়া এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় ইউসুফ মিয়ার পুত্র আবু বক্কর ২০১৪ সালের ১টি মটরসাইকেলের চুরি মামলার আসামী। যার মামলা নং-২৯১/১৪। জামিনে বের হওয়ার পর সে পলাতক ছিল।ওই মামলায় তার অনুপস্থিতিতে আদালতের বিজ্ঞ বিচারক আবু বক্করকে ১ বছর ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে আবু বক্কর পালিয়ে বেড়াচ্ছিল।
তালতলী পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আবুবক্কর সিদ্দিক গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুবক্কর সিদ্দিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।