• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্যসচিব এস এম জাকির।

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্যসচিব এস এম জাকির।

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের শিকার শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় বরিশাল জেলা পর্যায়ে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয় আজ সকাল ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে।
শিশু সংগঠক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তীকে আহ্বায়ক এবং প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পাচারের শিকার শিশুদের সুরক্ষা সহ শিশু বান্ধব নগরী গঠনে এই কমিটি সহায়ক ভূমিকা পালন করবে।
কমিটির সদস্য যারা থাকবেন তারা প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর সাজেদা, নারী নেত্রী পুষ্প চক্রবর্তী , আই সি ডি এ-র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুমাইয়া জিসান, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস ও উন্নয়ন কর্মী ঝুমু কর্মকার।