• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চেতনা নাশক ওষুধ স্প্রে করে স্বর্ন ও টাকা লুট

বিডিক্রাইম
প্রকাশিত মে ৬, ২০২৪, ১৩:৪৭ অপরাহ্ণ
চেতনা নাশক ওষুধ স্প্রে করে  স্বর্ন ও টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের শাহজাহান সর্দারের বাড়িতে রবিবার রাতে ঘুমের মধ্যে পরিবার গৃহকর্তাসহ ৪ জনের নাকে মুখে চেতনা নাশক ওষুধ স্প্রে করে স্বর্ন ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, একটি চক্র আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়া গাছিয়া গ্রামের শাহজাহান সর্দারের বাড়িতে রবিবার গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহকর্তা শাহজাহান সর্দার (৫৫) তার স্ত্রী শাহানারা বেগম (৪৫), ছেলে আলমগীর সর্দার (৪২) ও ছেলের স্ত্রী শাহিনুর বেগমের (৩৬) মুখে চেতনা নাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে থাকা স্বর্ন ও টাকা লুট করে নিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা শাহজাহান সর্দারসহ ওই ঘরের লোকজনের কোন সারা না পেয়ে ভিতরে প্রবেশ করে দেখেন সবাই অচেতন এবং ঘরের সকল মালামাল এলামেলো করা। খবর পেয়ে শাহজাহান সর্দারের মেয়ে তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ্ধসঢ়;এন ভর্তি করেন। মেয়ে হালিমা বেগম বলেন, ঘরে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ন নিয়ে যায় ওই চক্রটি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।