স্বপন কুমার ঢালী, বেতাগী॥ মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু (৮০) গতকাল বৃহস্পতিবার রাত ১২ টা ৫৫ মিনিটে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি জাতীয় সমাজতান্তিক দল (জাসদ) থেকে মনোনীত হয়ে বরগুনা-১ (বরগুনা সদর ও বেতাগী উপজেলা) সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি কলামালিষ্ট, সদালাপী, স্পষ্টভাষী এবং মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি চার অনুজ চার ভাই, একছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, ৯ নম্বর সেক্টর দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এ সেক্টর গঠিত। ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল।
এই ৯ নম্বর সেক্টরকে তিনটি সাব-সেক্টরে ভাগ করা হয়। বরগুনা জেলা জেলার বামনা বুকাবুনিয়া সাব-সেক্টরের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন অধ্যাপক হুমায়ুন কবির হিরু। এসময় হুমায়ুন কবির হিরুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সুসংবদ্ধ করেন। অধ্যাপক হুমায়ুন কবির হিরু বরগুনা-১ (বরগুনা সদর ও বেতাগী উপজেলা) আসনের জাতীয় সমাজতান্তিক দল (জাসদ) থেকে মনোনয়ন নিয়ে ৭ মে ১৯৮৬ থেকে ৩ মার্চ ১৯৮৮ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ঢাকা মর্ডান কলেজের অধ্যক্ষ এবং হাবিবুল বাহার কলেজের সসাজকর্ম বিষয়ের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার উপ-সম্পাদকীয় পাতায় সম-সাময়িক বিষয়ের ওপর কলাম লিখতেন এবং একাধিক সাময়িকীর সম্পাদনা করতেন। তিনি লেখক, সদালাপী, স্পষ্টভাষী এবং মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। মরহুমের জানাজা নামাজে সর্বস্তরের লোকের ঢল নামে।
তার মৃত্যুতে বরগুনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বরগুনা ও প্রেসক্লাব সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক
প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বেতাগী ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন শেষে জানাজা নামাজ সম্পন্ন করে বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পারিবারিক গোরস্থান দাফন করা হয়েছে।