• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চরফ্যাশন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯, ১৫:৫৭ অপরাহ্ণ
চরফ্যাশন জেলেদের মাঝে  বিশেষ ভিজিএফ চাল বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করেন ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম। ওই চাল তদারকি করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মতিন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই চাল বিতরণ উদ্বোধন করা হয়। এই সময় সমবায় কর্মকর্তা বলেন, জীবিকার্জনের তাগিদে উত্তাল সাগরের সাথে সংগ্রাম করে বাঁচে যাদের জীবন, তাদের দুঃখ ও কষ্টের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ক্ষুধা ও দারিদ্র মুক্ত করণ বাস্তবায়নের লক্ষে মৎস্য কার্ডধারীদের ডেকে দুইদিন ব্যাপী চাল বিতরণ করেণ করা হচ্ছে। ইউপি সচিব মোঃ ইমরান হোসেন।

এতে জেলেদের মুখে ফুটেছে প্রাণের হাসি, চাল সঠিক ভাবে বিতরণ করায় প্রশংসা করা হচ্ছে ইউপির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরকে। জেলেরা বলেন, আমরা এমন নিয়মে খুবই খুশি, কারণ আগে বিভিন্ন মহলের হস্থক্ষেপের কারণে বেশিরভাগ জেলেই এ চাল থেকে বঞ্চিত হত। এখন অনেক সচ্ছতা চলে আসছে।

এই জন্যেই জেলেদের মুখে সরকারি এই সুযোগ সুবিধা পেয়ে হাসি দেখা দিয়েছে।