• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে প্রতারনা মামলায় মূল আসামী গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ২০:১৩ অপরাহ্ণ
চরফ্যাশনে প্রতারনা মামলায় মূল আসামী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার কুলসুমবাগ গ্রামের কাজল ইসলামের ছেলে ফজলে রাব্বি(২২)কে পুলিশ প্রতারণা মামলায় গ্রেফতার করেছে। পুলিশ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার শশীভূষন থানার ওমরাবাজ গ্রামের জিল্লুর রহমানের মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার খাসমহল বালুর চর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসামী ফজলে রাব্বির নেতৃত্বে ৬ এপ্রিল/২৫ তারিখে সকাল ১০ঘটিকার সময় নগদ টাকা,কম্পিউটার বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এবং ২০লাখ টাকা চাঁদা দাবী করেন এবং প্রাণনাশের হুমকী প্রদান করেন। উক্ত ঘটনায় জিল্লুর রহমান বাদী হয়েছে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪০৯,৪২০ ও ৫০৬ ধারায় সিআর ১৬৬/২৫ মামলা দায়ের করেন।

উক্ত মামলা গ্রেফতারী ফরোয়ানা জারি হলে পুলিশ প্রধান আসামী ফজলে রাব্বিকে গ্রেফতার করেন। বাকী আসামীরা হলেন,শান্ত(২২) মো. সবুজ আহম্মেদ(২৩)।

তারা পলাতক রয়েছে। চরফ্যাশন থানার ওসি বলেন, তিনি একাদিক মামলার আসামী তাকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।