• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গলাচিপায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ১৫:৪৩ অপরাহ্ণ
গলাচিপায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ইশরাত মাসুদ, গলাচিপা প্রতিনিধি : গলাচিপা উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গলাচিপা উপজেলা ব্যাপী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/১৯ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

গতকাল রবিবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্ট উদ্বোধন ও সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন।বিশেষ অতিথি ও টুর্নামেন্টের সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম সহ সহকারী শিক্ষা অফিসারগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মী ও গলাচিপা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই টুর্নামেন্টে উপজেলা থেকে ১৩টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভার সাংবাদিক গণি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয় এবং সাংবাদিক গণি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ ব্যবধানে জয় লাভ করে। শিশু কিশোরদের এই টুর্নামেন্টে শত শত ক্রীড়ামোদী শিক্ষার্থীরা খেলা উপভোগ করে।