• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃ*ত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ১৩:১৭ অপরাহ্ণ
গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে নারীর মৃ*ত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনার আমতলীতে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অজিতুন নেছা ওই গ্রামের আমজেদ প্যাদার স্ত্রী।

স্বজনরা জানান, গতকাল দুপুরে অতিরিক্ত গরমে অজিতুন নেছা মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিম্ময় হালদার বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।’

এর আগে, গত ২০ এপ্রিল বরগুনা পৌর এলাকার বাসিন্দা সাংবাদিক হাসানুর রহমান ঝন্টুও হিটস্ট্রোক করেন। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি এখন কিছুটা সুস্থ।